বরিশালে তক্ষকসহ দুই জন আটক

বরিশালে তক্ষকসহ দুই জনকে আটক করেছে র্যাব-৮। সোমবার রাতে নগরীর কাশিপুর পল্লী বিদ্যুত্ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো গৌরনদীর মো. ইফসুফ (৪৩) ও নগরীর গড়িয়ার পার এলাকার রফিকুল ইসলাম।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া তক্ষকটি বরিশাল এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ডিএডি আব্দুল মোন্নাফ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মাদকসহ আটক ১

জেলার মুলাদী থেকে সোমবার রাতে ২৮৫ পিস ইয়াবাসহ লিটন হোসেন নামে একজনকে আটক করেছে র্যাব ৮। সে কাজিরচর এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮।