পীরগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে নুরুন্নাহার বেগম মুন্নী (২৮) নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন করেছে তার স্বামী জুয়েল মিয়া (৩৫)। খবর পেয়ে পুলিশ ঐ গৃহবধূকে হাত বাঁধা আহত অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করেছে। সোমবার বিকালে উপজেলার শানেরহাট ইউনিয়নের কাজীরপাড়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই জুয়েলের পরিবারের লোকজন পালিয়ে গেছে।
এ ঘটনায় মুন্নির বাবা নুরুল ইসলাম বাদী হয়ে ছয় জনকে আসামি করে থানায় মামলা করেছেন। তিনি জানান, আমরা মুন্নির মৃত্যুর খবর পেয়ে এসেছি। এসে দেখি তাকে হাত-পা বেঁধে বাড়ির ভেতরে ফেলে রাখা হয়েছে।
পীরগঞ্জ থানার এসআই সুশীল রায় জানান, অভিযোগ পাওয়ার পর ঐ গৃহবধূকে হাত বাঁধা অবস্থায় জুয়েলের বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।