অসুস্থ গরুর মাংস বিক্রি করায় জরিমানা

সৈয়দপুরের ঢেলাপীর হাটে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সময় দুই কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম দুই কসাই এনামুল ও শামীমকে এ জরিমানা করেন। পরে জব্দকৃত ৮৪ কেজি মাংস মাটিতে পুঁতে নষ্ট করা হয়।