বিপিএড ফল প্রকাশে দেরি কেন?

শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সরকারি সব প্রতিষ্ঠান খোলা। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর এখানো বন্ধ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার খাতা দেখা ও ফলাফল প্রকাশ বন্ধ রয়েছে। এতে যাদের চাকরির বয়স প্রায় শেষ বা আবেদন করতে পারবে তারা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অথচ চাকরির বিজ্ঞপ্তি এখন দেওয়া হচ্ছে। বিশেষ করে ২০১৯ সালের যারা বিপিএড ফলপ্রার্থী তাদের পরীক্ষা ৫ মাস আগে শেষ হলেও এখনো ফলাফলের খবর নেই। পরিশেষে, তাদের নিবন্ধন বা অন্যান্য প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা পদের বিভিন্ন নিয়োগে আবেদন করার সুযোগ হচ্ছে না। তাই বয়স বিবেচনায় অতি দ্রুত ২০১৯ সালের বিপিএড ফল প্রকাশের জন্য কর্তৃপক্ষের কাছে সবিনয় আবেদন জানাচ্ছি।

শাহাদাত শাহিন, রাজশাহী