করোনা প্রতিরোধী সামগ্রী অপ্রতুল

করোনা প্রতিরোধী উপকরণ ফেসমাক্স, পিপিই, হ্যান্ড গ্লাভস, স্যাভলন, ডেটল, হেক্সিসল ইত্যাদি সরকারের তরফ থেকে ভর্তুকি দিয়ে বিনামূল্যে বা কম দামে জনগণের মধ্যে বিতরণ করা উচিত। আমরা সাধারণ মানুষ এটা আশা করতেই পারি। কিন্তু এসব উপকরণ বাজারে প্রচলিত মূল্যের বেশি দিয়েও পাওয়া যাচ্ছে না। প্রায় সব দোকানে গেলেই শুনতে হচ্ছে সাপ্লাই নেই। আবার এই সংকটকালে অনেক কোম্পানি তৈরি করছে নকল উপকরণ। আর ব্যবসায়ীরা তা ধরিয়ে দিচ্ছেন আমজনতার হাতে। এটা জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ বা বিপজ্জনক। এই ডিজিটাল বাংলাদেশে ‘সাপ্লাই নেই’ কথাটি শুনে নিজেকে বড়ো দুর্ভাগা আর অবহেলিত মনে হয়। সরকারিভাবে এসব পণ্য বিনামূল্যে বা অল্পমূল্যে বিতরণ করা হোক। বেসরকারিভাবে এসব পণ্য প্রচুর উত্পাদন করে তা বাজারজাত করা হোক, যাতে ‘সাপ্লাই নেই’ আর শুনতে না হয়। বাংলাদেশ করোনামুক্ত হোক। গোটা পৃথিবী করোনামুক্ত হোক। মানবতার জয় হোক।

সম্পদ কুমার পোদ্দার (বলরাম)

কর্মকার পাড়া, শেরপুর, বগুড়া ৫৮৪০