ঢাকা-আরিচা মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে বিশেষ অভিযানে নেমেছে হাইওয়ে পুলিশ। গতকাল গোলড়া হাইওয়ে থানার ওসি নিজেই অভিযান পরিচালনা করে কালামপুর, শ্রীরামপুরসহ ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান থেকে থ্রি হুইলার আটক করেন। ওসি মো. মনিরুল ইসলাম জানান, ঢাকা-আরিচা মহাসড়কের অত্র থানার আওতাধীন অংশে অর্ধশতাধিক ফিডার রোড রয়েছে। সুযোগ পেলেই এসব রোড দিয়ে থ্রি হুইলার মহাসড়কে ঢুকে পড়ে। এতে যান চলাচলে বিঘ্ন হওয়ার পাশাপাশি মহাসড়কে সৃষ্টি হয় যানজট, হরহামেশা ঘটে দুর্ঘটনা। প্রয়োজনের তুলনায় আমাদের জনবল কম থাকলেও মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।