বরিশালে করোনা আক্রান্ত হয়ে পুলিশের এক এসআইর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত এসআই মীর ফারুক (৫১) বরিশাল জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি ঝালকাঠি জেলার নলছিটি থানার বাউরিয়া গ্রামের বাসিন্দা। বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক জানান, ৫ জুলাই এসআই মীর ফারুকের করোনা রিপোর্ট পজিটিভ আসলে ঐদিনই সে হাসপাতালে ভর্তি হয়। অবস্থার অবনতি হওয়ায় ঐদিনই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং চিকিত্সাধীন থাকার পর মঙ্গলবার তার মৃত্যু হয়।