মোট আক্রান্ত ৭৬২, সুস্থ ৪৩০ জন

আনসারের আরো সাত জন করোনা আক্রান্ত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আরো সাত সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ বাহিনীতে এইপর্যন্ত সর্বমোট ৭৬২ জন আক্রান্ত হয়েছেন। তবে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করার করণে এ বাহিনীতে আক্রান্তের হার এবং মৃত্যুর হার অনেক কম। স্বাস্থ্যবিধি মেনে চলায় ও নিরাপদ দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালন করায় বাহিনীর মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এ বাহিনীতে আক্রান্ত হয়েছে সাত জন। এ বাহিনীতে এই পর্যন্ত সর্বমোট আক্রান্ত ৭৬২ জন। আক্রান্তের মধ্যে রয়েছেন কর্মকর্তা ১০ জন, ব্যাটালিয়ন আনসার ২৫৪ জন, মহিলা আনসার তিন জন, সাধারণ আনসার ৪৫৮ জন, কর্মচারী পাঁচ জন, ভিডিপি সদস্য ১৩ জন, বিশেষ আনসার চার জন, উপজেলা প্রশিক্ষক ছয় জন, উপজেলা প্রশিক্ষিকা দুই জন, হিল আনসার চার জন এবং উপজেলা আনসার কোম্পানি কমান্ডার তিন জন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৩২৬ জন। এ বাহিনীর বিভিন্ন থানা/ ক্যাম্প/ হোটেল/ হোম কোয়ারেন্টাইনে আছেন ১৬৮ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ১৬১ জন সদস্য। করোনায় আক্রান্ত হয়ে এ বাহিনীর তিন জন সদস্য প্রাণ হারিয়েছেন।