শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় কার্গো ডুবিতে সুকানির মৃত্যু

নারায়ণগঞ্জে বন্দর ঘাটের পাশে শীতলক্ষ্যা নদীতে এমভি সিটি ৫৪ নামে একটি জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামে একটি পাথরবোঝাই কার্গো ডুবে গিয়ে জাহাজের সুকানি মারা গেছেন। এ সময় বাল্কহেডটি ডুবে গিয়ে আরো ছয় জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সদর নৌ থানার ওসি আব্দুল হাকিম জানান, দুর্ঘটনায় একজন মারা যাওয়ার খবর পেয়েছি, আরো ছয় জন আহত হয়েছে। আমাদের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি। তাই এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরো জানান, মৃত চালকের নাম আবুল কালাম বাদল। যে বাল্কহেড ডুবে গেছে সেটি চট্টগ্রামের। ক্ষতিগ্রস্ত যারা তারা অভিযোগ করার আগে এ বিষয়ে অগ্রগতি সম্ভব হবে না।