নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক মেডিক্যাল অফিসারসহ নতুন ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হাতিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৫৫ জন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নাজিম উদ্দিন।
আক্রান্ত অন্যদের মধ্যে রয়েছেন, দুইজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দুইজন বিদ্যুৎ অফিসের কর্মচারী, একজন ভূমি অফিসের কর্মচারী, দুইজন স্বাস্থ্য সহকারী, একজন পল্লী চিকিৎসক, দুই পল্লী চিকিৎসকের স্ত্রী ও দুই মেয়ে, ওষুধ কোম্পানির প্রতিনিধি এবং পৌরসভার দুই কৃষক।
হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম জানান, এ সকল লোকদের বাড়ি/আবাসিক স্থল লকডাউন করা হয়েছে।
উল্লেখ্য, স্বাস্থ্যবিধি না মেনে এবং সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাট-বাজারে কেনা-বেচা অব্যাহত থাকায় দ্বীপ উপজেলা হাতিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
ইত্তেফাক/এমআর