ভুটানে এবার ন্যাশনাল ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের দ্বিতীয় ধাপের কাজ পেয়েছে বাংলাদেশি সফটওয়ার কোম্পানি দোহাটেক নিউ মিডিয়া। গত মঙ্গলবার দেশটির রাজধানী থিম্পুতে এ সেবার উদ্বোধন করে দেশটির অর্থমন্ত্রী ল্যেনপো ন্যামগে টিশ্যারিং। এ সময় ভুটানের ই-জিপির পরিচালক কেস্যাং ডেমি তার দেশের সব স্টোকহোল্ডারদের জন্য এ সিস্টেমের উপকারিতা ও এর সুবিধাগুলো তুলে ধরেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ এ সংস্কার প্রক্রিয়ায় যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছেন তাও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে অনলাইনে বিশ্ব ব্যাংক ও এশিয়ার উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেয়। অনুষ্ঠানে দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামুসদ্দোহা উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে ই-জিপি সিস্টেমের গুরুত্ব তুলে ধরেন। —প্রেস বিজ্ঞপ্তি