মৃত্যুদণ্ডের সাজা পর্যালোচনা করতে চান না কুলভূষণ যাদব : পাকিস্তান

সাজা পর্যালোচনা করতে চান না কুলভূষণ যাদব।  বরং ঝুলে থাকা প্রাণভিক্ষার আবেদন পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি। বুধবার এ কথা জানাল পাকিস্তান।

এদিন সে দেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আহমেদ ইরফান বলেছেন, পাকিস্তান কুলভূষণকে দ্বিতীয়বার কনসুলার সহযোগিতার প্রস্তাব দিয়েছিল। কিন্তু উনি প্রাণভিক্ষার ঝুলে থাকা আবেদন পর্যন্ত অপেক্ষা করতে চান। ১৭ জুন কুলভূষণ যাদবকে সাজা পুনর্বিবেচনার জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন কুলভূষণ যাদব। বালুচিস্তান থেকে চরবৃত্তির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল।

ইরান থেকে অবৈধভাবে পাকিস্তানে অনুপ্রবেশ করেছিলেন কুলভূষণ যাদব। ভারতের তরফে সেই অভিযোগ নস্যাত্ করে বলা হয়েছে, ইরানের চাবাহার বন্দরে ব্যবসা করতেন কুলভূষণ। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পাকিস্তান। পাকিস্তানের সামরিক আদালতে ২০১৭ সালে এই ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল।