গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২০ বছরে পদার্পণ করেছে। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি ১৯ বছর পার করলেও শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০১১ সাল থেকে। বুধবার সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে সীমিত পরিসরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও কেক কাটার মাধ্যমে বশেমুরবিপ্রবি দিবস পালন করা হয়। এ সময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. শাহজাহান। অধ্যাপক ড. মো. শাহজাহান বিশ্ববিদ্যালয় পরিবার ও দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা বাণী প্রদান করেন।