কয়েকদিন ধরে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
এতে পানিবন্দি হয়ে পড়েছেন ১৫টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। জোয়ারের পানির স্রোতে অভ্যন্তরীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়াসহ পানিতে ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ।
উপজেলার চরআব্দুল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামালউদ্দিন মঞ্জুর জানান, উপজেলার বিচ্ছিন্ন ও দুর্গম এবং চারদিকে মেঘনা নদীবেষ্টিত চরগজারিয়া এলাকা জোয়ারে প্লাবিত হয়ে পড়েছে।