বানারীপাড়া উপজেলার শেখ হাসিনা সেনানিবাসের ছয় পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গলের তত্ত্বাবধানে এবং সিএমএইচ বরিশালের পরিচালনায় মেডিক্যাল ক্যাম্পেইন-৩, বিনামূল্যে ওষুধ এবং ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বানারীপাড়া ডিগ্রি কলেজ চত্বরে বুধবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে এ মেডিক্যাল ক্যাম্প ও ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ৬২ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল ফয়সাল আবেদীন হাসান, মেজর মুন্তাজার রাশেদীন, উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ, বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম, প্রভাষক ইমাম হোসেন, পৌর কাউন্সিলর গৌতম সমাদ্দার, সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, সাংবাদিক আউয়াল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।