ভাদ্র মাসের গরমের রসালো ফল তাল। তালের রসের পিঠা সবাই পছন্দ করে। কিন্তু এখন পাকা তালের চেয়ে কচি তালের শাঁসের চাহিদাই বেশি। শহরের অলিগলিতে মিলছে তালের শাঁস। গরমে একটু স্বস্তি পেতে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে মধুমাসের এই ফলটি।
উপজেলার ডেকুরা গ্রামের তালশাঁস বিক্রেতা বাচ্চু মিয়া জানান, সিজনের শুরুতেই বিভিন্ন এলাকায় তালগাছের মালিকদের সঙ্গে যোগাযোগ করে গাছের সব কচি তাল কিনে নিতে হয়। তারপর বিক্রির উপযোগী হলে তা পেড়ে এনে কচি শাঁস কেটে কেটে বিক্রি করা হয়। এ সময়ে কোনো কাজ থাকে না তাই তালশাঁস বিক্রি করে কিছু আয় করার চেষ্টা চলে।