বরিশালে নিখোঁজ দুই দিন পর ছাত্রীর লাশ উদ্ধার

বানারীপাড়ায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে আয়শা (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বানারীপাড়া সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার খাল থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সে সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।

বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতরা হলো আউয়ার গ্রামের বাসিন্দা সিদ্দিক, তার স্ত্রী ও দুই ছেলে। আয়শার লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।