স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে দেশের সকল আদালত চালুর দাবিতে নীলফামারীতে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীরা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে। এ সময় মানববন্ধনে বক্তব্য দেন অ্যাড. আবু মোহাম্মদ সোয়েম, অ্যাড. মিজানুর রহমান চৌধুরী শামীম, অ্যাড. আজহারুল ইসলাম ও অ্যাড. আল মাসুদ চৌধুরী।