চন্দনাইশে পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে এক বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বরমা ইউনিয়নে ছেলে মাঈন উদ্দিনের (২২) ছুরিকাঘাতে বাবা কামাল উদ্দিনের (৫৭) মৃত্যু হয়েছে। ঘটনার পরপর স্থানীয়রা মাঈনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের মিয়া খান নগর এলাকায় সবজির ব্যবসা করে আসছিল বাবা ও ছেলে। ঘটনার দিন ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া হয়। এর এক পর্যায়ে মাঈন বাবা কামালের পেটে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে বাবা কামাল মারা যান।