দুর্গাপুরে অবৈধ লড়ি ট্রাক্টর বন্ধের দাবিতে মানববন্ধন

দুর্গাপুর পৌর সদরে অবৈধ লড়ি ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মুক্তি ‘চেতনা ৭১’ সহ ছয়টি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে প্রেস ক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অনারারী ক্যাপ্টেন (অব.) আইয়ুব আলী, মুক্তি ‘চেতনা ৭১’ সভাপতি মুক্তিযোদ্ধার সন্তান আজিজুল ইসলাম (রতন), সাধারণ সম্পাদক ও সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার কলি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আনিসুল হক সুমন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদের সভাপতি শাহান আলী প্রমুখ।