বদরগঞ্জে ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে শ্যামপুর সুগার মিলস হাইস্কুলের ইংরেজির শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সে রংপুর সদর উপজেলার পুটিমারী এলাকার নজরুল ইসলামের ছেলে। গত মঙ্গলবার ঐ ছাত্রী বাদী হয়ে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে। পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড হলে পুলিশ তাকে ঐ মামলায় গ্রেফতার দেখায়।
বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।