বিষফোঁড়া টনটন
ভালো নেই মন-টন
নিভে গেছে বিবেকের
চিরচেনা লণ্ঠন
কোত্থাও নেই তাই
সমতার বণ্টন
গরিবেরা চিরকাল
ঠনঠন-ঠনঠন।