উন্নয়ন প্রকল্পে অনিয়ম সহ্য করা হবে না —এমপি নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বুধবার দিনভর উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। সকালে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিতব্য স্টেডিয়াম পরিদর্শন করেন। এরপর ভাঙ্গা ঈদগাহ জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শন শেষে চৌকিঘাটার কুমার নদের সংযোগ খালের ওপর নির্মিতব্য ব্রিজের বিভিন্ন কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সকলের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন দিয়ে বিশ্বদরবারে বাংলাদেশকে রোল মডেল হিসেবে তৈরি করছেন। আমি তারই অনুপ্রেরণায় ফরিদপুর-৪ আসনকে ঢেলে সাজিয়ে নবরূপে একটি মডেল আসন হিসেবে তৈরি করছি। এসব উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।’ সততার সঙ্গে দায়িত্ব পালন করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শনকালে তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাফিনুর রহমান শাহিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, ঘারুয়া ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লা, ভাঙ্গা বাজার বণিক সমিতির সম্পাদক আলহাজ আবু জাফর মুন্সি, শরীফাবাদ হাই স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমান প্রমুখ।