কৃষক লীগ নেতার মাল্টা ও মাস্ক বিতরণ

করোনা প্রাদুর্ভাবের এই সংকটকালে কর্মহীন হয়ে শ্রমজীবীরা আছে সবচেয়ে নাজুক পরিস্থিতিতে। পেটের ভাত জোগাড় করতে হিমশিম খাচ্ছেন অনেকেই। তার ওপর করোনা থেকে বাঁচতে প্রয়োজনীয় পুষ্টি ও প্রতিরক্ষামূলক অন্যান্য সরঞ্জাম সংগ্রহের বিষয়টি তাদের কাছে একবারেই অধরা। এমন পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়েছেন ধামরাই উপজেলা কৃষক লীগের সভাপতি বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাম্মদ হোসেন। তিনি তার নিজ ইউনিয়নের ব্যস্ততম কাওয়ালীপাড়া এলাকায় গাড়িচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মঙ্গলবার বিকালে মাল্টা, ভিটামিন ‘সি’ ট্যাবলেট ও মাস্ক বিতরণ করেছেন। করোনা প্রাদুর্ভাবকালে মানুষের মধ্যে ভিটামিন ‘সি’ ও করোনা প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য তিনি এসব বিতরণ করেন।