শিল্প খাতের ২০ ভাগ ঋণ নারী উদ্যোক্তারা পাচ্ছেন —বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য সফলতায় বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে গেছেন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ বলেছেন, কুটিরশিল্পে নারীদের অগ্রযাত্রা চোখে পড়ার মতো। সরকারও দেশের বিপুল নারী জনশক্তিকে উত্পাদনশীল কাজে লাগাতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

গত মঙ্গলবার বাংলাদেশ সময় গভীর রাতে আইটিসি জেনেভা অফিসের সঙ্গে যুক্ত হয়ে ‘সি ট্রেড আউটলুক’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ইউনাইটেড ন্যাশন এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউটিও) এ অনুষ্ঠানের আয়োজন করে। 

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার নারী উদ্যোক্তাদের ঋণসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে। শিল্প খাতের প্রায় ২০ হাজার কোটি টাকার ঋণের মধ্যে শতকরা ২০ ভাগ ঋণ এসএমইর মাধ্যমে নারী উদ্যোক্তাদের দেওয়া হচ্ছে। এ কারণে দেশে নারী উদ্যোক্তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ঢাকাসহ জেলায়গুলোতে মহিলা চেম্বার অফ কমার্স গড়ে উঠেছে।

ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ডরোথি টেম্বো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।