ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে তাজুল ইসলাম নামে একজন মারা গেছেন। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন থাকাকালে তিনি মারা যান। তার বাড়ি শহরের হামদো এলাকায়। এ নিয়ে জেলায় করোনায় আটজনের মৃত্যু হলো।
ঝিনাইদহের সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. প্রশেনজিৎ বিশ্বাস পার্থ জানান, তাজুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন।
অপর দিকে বৃহস্পতিবার ঝিনাইদহে নতুন করে ৩৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৪ জন, শৈলকুপা উপজেলায় দুইজন ও কালীগঞ্জ উপজেলায় সাতজন রয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১২১ জন সুস্থ হয়েছেন।
ইত্তেফাক/এসি