স্পোর্টস রিপোর্টার
রাজধানীর একটি হাসপাতালে গত বৃহস্পতিবার রাতে ৮৭ বছর বয়সে মারা যান দেশের বিখ্যাত ফুটবলার কবির আহমেদ (ইন্না লিল্লাহে ——রাজিউন)। শেষ হয়ে গেল ষাট দশকের ফুটবল অধ্যায়। কবির পাকিস্তান জাতীয় দলে ৫ বছর খেলেছেন। সহ-অধিনায়ক ছিলেন। টোকিং অলিম্পিক গেমস ফুটবলেও খেলেছিলেন। ৫২ সালে প্রথম ঢাকার মাঠে বিজি প্রেসের জার্সি গায়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন কবির। ৫৬ সালে খেলেছেন মোহামেডানে।
সেই পঞ্চাশ ষাট দশকের খ্যাতনামা ফুটবল মারী, আশরাফ এবং কবির ছিলেন দেশের ফুটবলের ত্রয়ী। এই তিন তারকা খেলোয়াড় ফুটবলের ত্রয়ী ছিলেন। এক সঙ্গে খেলেছেন। তাদের মধ্যে এমন এক বুঝাপড়া গড়ে উঠেছিল যা তখনকার সময়ে আলাদা করে ফুটবল ইমেজ তৈরি হয়েছিল। আশরাফ এবং মারীর পর এবার পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন কবির।