স্পোর্টস রিপোর্টার
কেপটাউনে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই স্পষ্ট ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনে চা বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ চার উইকেটে ২৮১ রান। ছয় উইকেট হাতে রেখে লিড ১০৪ রানের।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৮০ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তার সঙ্গী টেম্বা বাভুমা ৬০ রান করে ক্রিজে ছিলেন। এর আগে ওপেনার এইডেন মার্করাম করেন ৭৮ রান।
এর আগে প্রথম টেস্টে হেরে যাওয়া পাকিস্তান প্রথম ইনিংসে বলার মতো কিছু করতে পারেনি। অল আউট হওয়ার আগে করে মাত্র ১৭৭ রান।