রাজশাহীতে করোনা ও উপসর্গে ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গে নওগাঁ সদর উপজেলার পাড় নওগাঁর মৃত শ্যামাপদ দাসের ছেলে পল্লী চিকিৎসক রতন কুমার দাস এবং করোনায় রাজশাহী শহরের মালোপাড়ার ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়েছে। 

রামেক হাসেপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এবং রতন কুমার বুধবার রাত আড়াইটায় মৃত্যুবরণ করেন। উভয়ের দাফন ও সৎকারের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসি