সহজ শর্তে ঋণের দাবিতে সোনারগাঁওয়ে শিক্ষকদের মানববন্ধন

আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব সোনারগাঁও ওন্ড নন গভর্মেন্ট স্কুলস (আসঙস)। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সোনারগাঁও প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ১১০টি কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকরা অংশ নেন। কর্মসূচিতে অ্যাসোসিয়েশন অব সোনারগাঁও ওন্ড নন গভর্মেন্ট স্কুলস (আসঙস)র সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেরিট ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সাদিকুর রহমান, ইউনাইটেড স্কুলের অধ্যক্ষ লতিফুর রহমান দিপু, অ্যাসোসিয়েশন অব সোনারগাঁও ওন্ড নন গভর্মেন্ট স্কুলস (আসঙস)র সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমান, সিনিয়র সহসভাপতি খসরুল হাসান প্রমুখ।