সিংগাইরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

মানিকগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নকল, ভেজাল ও প্রতারণা রোধে মানিকগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌসের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে সিংগাইর উপজেলার ঋষিপাড়া ও সাহরাইল বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন? অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়, কসমেটিক্সসহ অন্য দ্রব্যসামগ্রী বিক্রির অপরাধে ঋষিপাড়ার রাজিব স্টোরকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে সাহরাইল বাজারে তিনটি ফার্মেসিসহ অভিযানে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।