অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে:পিয়াল

বিনোদন রিপোর্ট

 

মডেলিংয়ের পাশাপাশি ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত পিয়াল হোসেন। তবে এবার তাকে ভিন্ন পরিচয়ে দেখা যাবে। নির্মাতা হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন পিয়াল। ‘স্বপ্নবাজি’ শিরোনামে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। ছবির গল্প লিখেছেন পিয়াল নিজেই ও চিত্রনাট্য  করছেন শাহজাহান সৌরভ। ফেব্রুয়ারি মাস থেকে এ ছবির কাজ শুরু করবেন বলে জানা যায়। ছবিতে অভিনয় করবেন পপি, সজল, পিয়া, আইরিন, তানভীরসহ বেশকিছু মডেল।

উল্লেখ্য, নিউইয়র্কে ব্যবসার পাশাপাশি ফিল্মমেকিং নিয়ে পড়াশোনা করছেন পিয়াল। এবার চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি।