বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনারের উদ্যোগে ৫২ জন করোনা বিজয়ী পুলিশ সদস্যকে কাজে যোগদানের আগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সের ড্রিল সেডে বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান করোনাযুদ্ধে বিজয়ী বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাসেলসহ করোনা বিজয়ী ৫২ জন পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে উপহার হিসেবে সুরক্ষাসামগ্রী তুলে দেন। সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিএমপি মো. খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোক্তার হোসেন পিপিএম সেবা, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার অ্যান্ড কাউনিয়া জোন মো. আ. হালিম প্রমুখ। প্রসঙ্গত, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২১৬ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৫ জন।