করোনায় আক্রান্ত রোগী শনাক্তে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে বৃহস্পতিবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাবনা মেডিক্যাল কলেজে মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর মেশিন বসানোর জন্য সিভিল সার্জন ডাক্তার মো. মেহেদী ইকবাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বেশ কয়েকবার আবেদনপত্র পাঠিয়েছেন। এদিকে মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, পাবনা দেশের অন্যতম পুরোনো জেলা হলেও এখানে পিসিআর ল্যাব স্থাপন না হওয়াটা দুঃখজনক। বর্তমানে করোনা সংক্রমণের হার অনেক বেড়েছে এখানে। রাজশাহীতে নমুনা পাঠাতে হয় পাবনা থেকে। রিপোর্ট পেতে অনেক দেরি হয়।