আত্রাই উপজেলার আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে ছোট যমুনা নদীর ভাঙনে হুমকিতে আছে। নদীতে পানি বৃদ্ধির কারণে প্রতিদিনই ভাঙছে কিছু না কিছু অংশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল উদ্দিন জানান, ১ একর ২৪ শতক জমির ওপর বিদ্যাপিঠটি প্রতিষ্ঠিত। বিদ্যালয়ের খেলার মাঠে ৮/১০ শতক জমির অংশ নদীতে চলে গেছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো একটি প্রতিবেদন অনুমোদন পেয়ে অর্থ বরাদ্দ দিলেই বিদ্যাপিঠটিকে স্থায়ীভাবে রক্ষার কাজ শুরু করা হবে।