এবার প্লেব্যাকে মিথিলা

২০০৮ সাল থেকে গানের সঙ্গে জড়িত মৌসুমী মিথিলা। ২০১০ সালে সেরাকণ্ঠের প্রতিযোগীও ছিলেন। এখন স্টেজ শোর পাশাপাশি নতুন গানে কণ্ঠ দেওয়া নিয়ে দারুণ ব্যস্ত তিনি। সম্প্রতি প্রতীক হাসান, মাহমুদ মিলন ও আকাশ সেনের সুরে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সবগুলো গান নিয়ে তৈরি হবে মিউজিক ভিডিও। প্রথম গানটি প্রকাশ করবেন নতুন বছরের ভালোবাসা দিবসে। তার আগেই রাজকন্যা ছবির একটি গানে কণ্ঠ দিচ্ছেন এই গায়িকা। ‘রাজা-রানি’ শিরোনামের গানটি রেকর্ড করা হবে আজ। গানটির সঙ্গীত করছেন ফারমিন ফয়সাল। এছাড়া এফডিসিতে ২০ জানুয়ারি করা হবে গানটির শুটিং।