ঝিনাইদহের মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার মেডিক্যাল ক্যাম্প বসিয়ে প্রসূতি মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। প্রধান অতিথি ছিলেন, ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম ফয়সাল বাতেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৩০০ জন প্রসূতি মাকে চিকিত্সাসেবা প্রদান এবং ৫০০ জন দরিদ্র ব্যক্তির মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়।