উপজেলার মধ্যম সোনাপাহাড় এলাকার বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের কারখানা থেকে একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে কারখানার ভেতরে শ্রমিকরা স্ক্র্যাপের মধ্যে গ্রেনেডটি দেখতে পায়। পরে বিষয়টি কারখানা কর্তৃপক্ষ জোরারগঞ্জ থানা পুলিশকে জানায়। জারারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, বিএসআরএম কারখানা থেকে বুধবার বিকালে বোমা পাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গ্রেনেড সদৃশ বস্তু দেখতে পাই। বিষয়টি সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটকে অবহিত করলে বোম্ব ডিজপোজাল ইউনিটের সদস্যরা এসে গ্রেনেডটি নিরাপদ স্থানে নিস্ক্রিয় করে। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় জিডি হয়েছে। গ্রেনেডটি কারখানার ভেতর কীভাবে এলো তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখব।