ইউটিউব চ্যানেল হিসেবে জেএমআর ইন্টারটেইনমেন্ট এরইমধ্যে বেশকিছু জনপ্রিয় নাটক দর্শকদের উপহার দিয়েছে। সবশেষ অপূর্ব ও তানজিন তিশার অবুঝ দিনের গল্প নামের নাটকটি থেকে বেশ সাড়া পান নির্মাতা ও অভিনয়শিল্পীরা। গত ২৭ ডিসেম্বর আরটিভিতে তাদের অভিনীত অবুঝ দিনের গল্প নাটকটি প্রচারের পর জেএমআর ইউটিউব চ্যানেলে প্রকাশের পর বেশ সাড়া ফেলে। অল্প সময়ে ২ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে নাটকটি। এটি রচনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। নাটকটি প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘আমি নাটক পরিচালনা এখন তেমন করছি না। তবে এ কাজটি করার পর ভালো লেগেছে। আর দর্শকের সাড়া একজন নির্মাতার কাছে সত্যিই বড় পাওয়া।’ এ নাটকে আরো অভিনয় করেছেন মেহেদী হাসান পিয়াল, মম আলী, খলিলুর রহমান কাদেরী, হিরা রহমান ইতিসহ অনেকে।