সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহিনে নিষিদ্ধ এলাকায় কাঁকড়া ধরার সময় তিন জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কোবাতক স্টেশন কর্মকর্তা (এসও) মো. নাসির উদ্দীনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে বাটুলা নদী সংলগ্ন আড়পাঙ্গাশিয়া খালে অভিযান চালানো হয়। এ সময় নৌকাসহ তিন জেলেকে আটক করা হয়। তারা হলেন, শ্যামনগর উপজেলার দাতিনাখালি গ্রামের আবিয়ার রহমান ও তার ছেলে শাহাপরান এবং একই গ্রামের শরিফুল ইসলাম।
সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা এম এ হাসান বলেন, সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় কাঁকড়া ধরার সময় তিন জেলেকে আটক করা হয়। এ সময় দুইটি নৌকা, ৩০ কেজি কাঁকড়া ও ৪০০ মিটার জালসহ আনুসঙ্গিক দ্রব্যাদি জব্দ করা হয়। আটক জেলেদের বন আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।