মাস্ক না পরায় মনপুরায় বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার হাজীর হাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। মনপুরা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বলেন, মাস্ক না পরায় ১০ জনকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।