কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় ১৭ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে। বুধবার রাত ৮টার দিকে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৭ নম্বর থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিমুলবাড়ী এলাকায় ধাওয়া করে চার পোটলা (১৭ কেজি) গাঁজাসহ চোরাকারবারিকে আটক করে।
আটক নুর আলম সিদ্দিকী লিপু উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্ত ঘেঁষা গজেরকুটি (খলিশাকোটাল) গ্রামের বাসিন্দা।
লালমনিরহাট-১৫ বিজিবির অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল ইসলাম জানান, আটক চোরাকারবারিকে বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী থানায় পাঠিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।