সমান সুবিধা পাচ্ছে না গ্রামের শিক্ষার্থীরা

করোনার প্রকোপে থমকে যাওয়া শিক্ষাক্রম চালু ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্লাস ফেসবুক লাইভে চালু আছে। ক্লাস শুরুর প্রথম পর্যায়ে বেশিসংখ্যক শিক্ষার্থী অংশ নিলেও, দিন দিন এর সংখ্যা ব্যাপক হারে কমছে। অনলাইন ক্লাসে অংশগ্রহণে প্রধান প্রতিবন্ধকতা হলো শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইসের অপ্রতুলতা ও ইন্টারনেট প্যাকেজের আকাশচুম্বী দাম। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের অধিকাংশ শিক্ষার্থীর বাড়ি গ্রামে ও তাদের পরিবার নিম্ন আয়ের। করোনা পরিস্থিতির কারণে পরিবারের আয়ও কমে গেছে। আবার অনেক শিক্ষার্থী নিজের পড়ালেখার খরচ চালাতে টিউশনি বা অন্য কোনো কাজে যুক্ত থাকলেও সেই কাজগুলো পুরোপুরি বন্ধ। এ অবস্থায় অনলাইন ক্লাস থেকে বঞ্চিত নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীরা। তাই গ্রাম ও শহরের শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নিয়ামুর রশিদ শিহাব

শিক্ষার্থী, কম্পিউটার ডিপার্টমেন্ট,

বরিশাল সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট