হোল্ডারদের তোপে বিধ্বস্ত ইংল্যান্ড

চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরে সাউদাম্পটনে প্রথম দিনে মাত্র ৭.৪ ওভার খেলা হতে পেরেছিল। তাতেই এক উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। গতকাল তারা ক্যারিবীয় বোলিংয়ে সামনে দাঁড়াতেই পারল না। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়। অধিনায়ক জেসন হোল্ডার ৬ উইনেট নেন। 

গতকাল সকালে আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান রোরি বার্নস ও জো ডেনলিকে ফেরান শ্যানন গ্যাব্রিয়েল। ইংল্যান্ডের প্রথম ৩ উইকেটই তুলে নেন তিনি। এরপর শুরু হয় জেসন হোল্ডারের তাণ্ডব।

একে একে প্রতিপক্ষের  উইকেটগুলো তুলে নেন তিনি। গ্যারি সোবার্সের পর প্রথম ক্যারিবীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে ৫ বা ততোধিক উইকেট নিলেন হোল্ডার। অন্যদিকে শ্যানন নেন ৪ উইকেট।