ইংল্যান্ড যেতে চান ল্যাঙ্গার

সারা বিশ্বে এখনো ক্রিকেট শুরু হয়নি। কিন্তু ইংল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে এনেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট দিয়ে বুধবার থেকে আবার শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ শেষে আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। ১ সেপ্টেম্বর শেষ হবে এই দুই সিরিজের ব্যস্ততা। অস্ট্রেলিয়া সফর করতে রাজি হলে তাই সেপ্টেম্বরে তাদের বিপক্ষে সিরিজ আয়োজনও সম্ভব। ডেইলি টেলিগ্রাফে গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে ল্যাঙ্গার বলেছেন, ‘অস্ট্রেলিয়ার উচিত, রাজি হয়ে যাওয়া, আমার মনে হয়, আমাদের ইংল্যান্ডে যাওয়া উচিত। অনেক চ্যালেঞ্জ অবশ্যই আছে। তবে যদি সম্ভব হয়, তাহলে আমাদের সফর করার জন্য সমাধান খুঁজে বের করতে হবে।’