মানিকগঞ্জে ঢাকা আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দোতরায় বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। বুধবার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও অদম্য রোভার স্কাউটের সম্পাদক অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা, ধানকোড়া ইউপি সাবেক চেয়ারম্যান ও অদম্য রোভার স্কাউটের উপদেষ্টা উবাদুর রহমান, অদম্য মুক্ত রোভার স্কাউটের আর এস এল রাজিব, অদম্য রোভার স্কাউট গ্রুপের নির্বাহী কমিটি সদস্য ফজলে রাব্বী গালিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র ইলিয়াস বিন শামস্, এস আর এম আনিসুর রহমান আবির, মারুফ হাসান সিজানসহ মানিকগঞ্জ অদম্য মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউটবৃন্দ।