ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার (ইউডব্লিউএ) ১৯তম ভাইস চ্যান্সেলর হিসেবে গত ৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় প্রকৌশলী ও শিক্ষাবিদ অধ্যাপক অমিত চাকমা। তিনি কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও-এর প্রেসিডেন্ট এবং ভাইস চ্যান্সেলর ছিলেন।
ইউডব্লিউএর চ্যান্সেলর রবার্ট ফ্রেঞ্চ বলেন, অধ্যাপক চাকমাকে উচ্চমানের যোগ্যতা এবং বিস্তৃত দক্ষতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিনেট নিয়োগ দিয়েছে।
তিনি ২০০১ সাল থেকে ইউনিভার্সিটি অব ওয়াটারলুর একাডেমিক ভাইস প্রেসিডেন্ট এবং প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ দুই মেয়াদে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও-এর উপাচার্যের দায়িত্ব পালন করেন।
ড. চাকমা ইত্তেফাককে বলেন, পাঁচ বছরের জন্য এই পদে যোগ দিচ্ছি। ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও-এর পদ ছিল প্রেসিডেন্ট এবং ভাইস চ্যান্সেলর। আর এখন হচ্ছে উলটো অর্থাত্ আগে ভাইস চ্যান্সেলর আর পরে প্রেসিডেন্ট।