১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মাদক ব্যবসায়ী মো. আলাল মিয়াকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ীর সায়েদাবাদে এম আর এনার্জি পাম্পের সামনের রাস্তায় ১০ হাজার পিস ইয়াবাসহ আলাল মিয়াকে আটক করেন পুলিশ সদস্যরা। যাত্রাবাড়ী থানায় এসংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।