মাদারীপুর জেলার শিবচর উপজেলায় গৃহবধূকে ফেরি থেকে নামিয়ে গণধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর পাঠানো এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার তারা এ দাবি জানান।
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ নৌপরিবহনসহ সকল যাত্রী পরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিতকরণসহ অনুমোদনহীন নৌ চলাচল বন্ধের দাবি জানাচ্ছে।