সবুজ অর্থায়ন তহবিল থেকে ঋণ নিতে চুক্তি করতে হবে

এখন থেকে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) থেকে ঋণ নিতে হলে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করতে হবে। আগে যেসব ব্যাংকের চুক্তি আছে তাদেরও নতুন করে চুক্তি করতে হবে। গতকাল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

উত্পাদন ও রপ্তানি খাতের জন্য এ তহবিল থেকে ঋণ নিতে পারেন ব্যবসায়ীরা। আর পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ অর্থায়ন বা গ্রিন ফাইন্যান্স বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংক জোর দিচ্ছে।

গতকালের প্রজ্ঞাপনে চুক্তির শর্তে বেশ কিছু পরিবর্তনের কথা উল্লেখ করেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক পরিচালিত এই ফান্ডে ইউএস ডলার ও ইউরো মুদ্রায় ঋণ নিতে পারবেন ব্যবসায়ীরা। লন্ডন লাইবর ও ইরোবরের ১ শতাংশ সুদ চার্জের সঙ্গে ব্যাংকগুলো ১ থেকে ২ শতাংশ সুদ নিতে পারবে। সম্প্রতি ২০ কোটি ডলারের সঙ্গে ২০ কোটি ইউরো যোগ হয়েছে এ তহবিলে। উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করবে এই তহবিল।